• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

এসি-ফ্রিজ সার্ভিসিং শিখে স্বাবলম্বী হবে বান্দরবানের যুবকরা : জোন কমান্ডার

অসীম রায় (অশ্বিনী) / ৫৮ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

বেকার যুবকদের কারিগরি দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে বান্দরবানে যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬ এর আওতায় এসি ও ফ্রিজ মেরামত প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে বান্দরবানের মেঘলায় অবস্থিত কারিগরি প্রশিক্ষণৎ কেন্দ্রের মিলনায়তনে বান্দরবান সেনা জোনের সার্বিক ব্যবস্থাপনায় এবং বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালনায় এ প্রশিক্ষণের শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর বান্দরবান সদর জোনের জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ প্রশিক্ষণের উদ্বোধন করেন।

বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ মাহাতাব উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে সেনাবাহিনীর রোয়াংছড়ি উপজেলার সাবজোন কমান্ডার মেজর রাফিউর রহমান রাজীবসহ সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা, বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন বিভাগের প্রশিক্ষক,গণমাধ্যমকর্মী এবং প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জোন কমান্ডার বলেন, ‘বর্তমান সময়ে কারিগরি প্রশিক্ষণের ব্যাপকম চাহিদা রয়েছে। স্বনির্ভর ও স্বাবলম্বী হওয়ার জন্য কারিগরি প্রশিক্ষণের কোনো বিকল্প নেই ‘

তিনি যুবসমাজকে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষ ও কর্মক্ষম হিসেবে গড়ে তোলার পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।

আয়োজকেরা জানান, বেকার যুবকদের কারিগরি দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে বান্দরবান জেলার বিভিন্ন দুর্গম উপজেলার গ্রাম থেকে বাছাই করা ২০ জন যুবককে বিনামূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা করে মাসব্যাপী এসি ও ফ্রিজ মেরামতের প্রশিক্ষণ দেয়া হবে। আর এ প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম পর্যায়ে এসি ও ফ্রিজ মেরামত ব্যয় অনেকটা সাশ্রয়ের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের অনেক উপকার সাধিত হবে।

পর্যায়ক্রমে সেনাবাহিনীর পক্ষ থেকে আগামীতেও আরো বিভিন্ন ধরণের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে আয়োজকেরা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category