• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

রাজিব পরিবহন সিন্ডিকেটের বিরুদ্ধে জামালপুরে এনসিপি’র বিক্ষোভ

শফিকুল ইসলাম বিপুল / ৬২ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

নিরাপদ পরিবহন ব্যবস্থার দাবি এবং আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে জামালপুরে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করেছেন এনসিপি’র নেতাকর্মীরা। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের ফৌজদারি মোড় থেকে শুরু হয়ে মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় ছাত্রশক্তি ও জাতীয় যুবশক্তির উদ্যোগে আয়োজিত এই মিছিলে অংশ নেন অসংখ্য তরুণ ও শিক্ষার্থী। এ সময় তারা পরিবহন খাতে জবাবদিহি প্রতিষ্ঠা, সড়ক দুর্ঘটনার জন্য দায়ীদের বিচার এবং পরিবহন সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।

মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন জাতীয় যুবশক্তি জামালপুর জেলা শাখার আহ্বায়ক আব্দুল্লাহ আল আবিদ সৌরভ ও জাতীয় ছাত্রশক্তি জেলা শাখার আহ্বায়ক আমিনুল ইহসান।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পরিবহন খাতে একটি প্রভাবশালী চক্রের দৌরাত্ম্য চলছে। এর ফলে সাধারণ মানুষ নিরাপদ যাতায়াতের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। একের পর এক প্রাণহানির ঘটনা ঘটলেও কোনো কার্যকর পরিবর্তন চোখে পড়ছে না।

হামলার প্রসঙ্গে আব্দুল্লাহ আল আবিদ সৌরভ ক্ষোভ প্রকাশ করে বলেন, গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন। কিন্তু প্রশাসন ও পুলিশের উপস্থিতিতেই তাদের ওপর হামলা চালানো হয়। ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। নিরাপদ ও জবাবদিহিমূলক পরিবহন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে ঘোষণা দেন তিনি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাজিব পরিবহনের রুট পারমিট বাতিল এবং সাম্প্রতিক প্রাণঘাতী দুর্ঘটনার প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সেই কর্মসূচিতে হামলার ঘটনায় অন্তত পাঁচজন আহত হন। আহতদের মধ্যে সৌরভ ও আমিনুল ইহসানও রয়েছেন। ওই দিন বিকেলেই হামলার বিচার চেয়ে জামালপুর থানায় বাস মালিক ও শ্রমিক সংগঠনের কয়েকজন নেতার নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন আন্দোলনকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category