৮ সেপ্টেম্বর মঙ্গলবার মেলান্দহের মাহমুদপুরে মেলান্দহ উপজেলা মেলান্দহ সরকারি কলেজ এবং সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস বর্তমানে মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুনু তালুকদারের বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একমাত্র সন্তান তাহমিদ আলম তালুকদার গত ৬ সেপ্টেম্বর সকাল ৮টা ২০ মিনিটে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
মাহমুদপুরে মরহুমের মৃতদেহ নিজ পৈতিক বাড়িতে তার দাফন করা হয়।
আজ ৮ সেপ্টেম্বর সকাল সাড়ে এগারোটার সময় মরহুমের করব জিয়ারত করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব একেএম ইহসানুল হক মঞ্জু।
এসময় তার সাথে ছিলেন মেলান্দহ পৌর বিএনপির সহ-সভাপতি রেজাউল করিম রেজা, দ্য ডেইলি ফ্রন্ট নিউজ পত্রিকার সম্পাদক মো: মেহেরউল্লাহ, বিএনপি নেতা রঞ্জু তালুকদার, কৃষক দলের নেতা শফিকুল ইসলাম, ছাত্রদলের সাবেক মেলান্দহ সরকারি কলেজ শাখার সাবেক মিশু সহ প্রমুখ।
এই শোক প্রকাশের ভাষা নেই। মহান আল্লাহ মালিক তুমি শোকসন্তপ্ত পরিবারকে শোক সইবার এবং অপূরণীয় ক্ষতি সর্য্য করার শক্তি দান করুন।