• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

বকশীগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা

মনিরুজ্জামান লিমন / ৪২ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

জামালপুরের বকশীগঞ্জে ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণ্যাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন। এসময় উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান রেজাউল করিম, উপজেলা আইসিটি কর্মকর্তা খায়রুল বাশার রাজু, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কনিকা খাতুন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা কাজী শোয়াইব আজমী, সহকারী শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি কামরুজ্জামান লিটন, সাধুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, শিক্ষক জয়নাল আবেদীন, সহকারী শিক্ষক ইসমাইল হোসেন মোল্লা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category