• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

মেলান্দহে ৫৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ১৭ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

জামালপুরের মেলান্দহে ৫৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার ডেফলা ব্রিজসংলগ্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মেলান্দহ উপজেলার বদরুদ্দিপাড়া এলাকার মোহাম্মদ খাইরুল ইসলাম (৩৬), চাকদহ সরদারপাড়া এলাকার মোহাম্মদ আল আমিন (৩৫) এবং দক্ষিণ আদিপৈত এলাকার মোহাম্মদ শাখাওয়াত হোসেন।

পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ডেফলা ব্রিজসংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় ওই তিনজনকে আটক করে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি এটিএম মাহমুদুল হক জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং মেলান্দহকে মাদকমুক্ত রাখতে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category