• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

শেরপুর সরকারি কলেজে পাসের হার ৬৯.০২ শতাংশ

উমর ফারুক সেলিম / ১১ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

শেরপুর সরকারি কলেজে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ১ হাজার ৫৩০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১ হাজার ৫৬ জন। পাসের হার ৬৯ দশমিক ০২ শতাংশ। এ বছর কলেজটি থেকে জিপিএ-৫ পেয়েছেন ৮৮ জন শিক্ষার্থী।

কলেজ সূত্রে জানা গেছে, এ বছর পরীক্ষায় অংশ নেওয়া ১ হাজার ৫৩০ জন শিক্ষার্থীর মধ্যে অকৃতকার্য হয়েছেন ৪৭৪ জন। জিপিএ-৫ পাওয়া ৮৮ জনের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৬৫ জন, মানবিক বিভাগ থেকে ২০ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩ জন শিক্ষার্থী রয়েছেন।

কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আক্রাম হোছাইন বলেন, ‘বর্তমান সরকারের আমলে শিক্ষা ব্যবস্থা, পরীক্ষার পদ্ধতি ও ফলাফলের ক্ষেত্রে প্রশংসা করতেই হয়। সারাদেশের ফলাফলের যে চিত্র, তার মধ্যে শেরপুর সরকারি কলেজের ফলাফল অনেকাংশেই ভালো। এ জন্য কলেজের সব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘পাশাপাশি সামনের দিনগুলোর জন্য শিক্ষকদের প্রতি একটি সতর্কবার্তা দিতে চাই। শিক্ষার্থীদের আরও ভালো দিকনির্দেশনা ও যথাযথ গাইডলাইনের মাধ্যমে তাদের ফলাফল যেন আরও উন্নত করা যায়, সে বিষয়ে সবাইকে আন্তরিক হতে হবে। আগামীতে শেরপুর সরকারি কলেজের ফলাফল আরও ভালো হবে—এটাই আমাদের প্রত্যাশা।’

ফলাফল বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর খাজা মো. জিয়াউল হক বলেন, ‘সারাদেশের ফলাফলের দিক বিবেচনা করলে শেরপুর সরকারি কলেজের ফলাফল তুলনামূলক ভালো। এ ফলাফল আমাদের জন্য আশাব্যঞ্জক।’ তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও সার্বিক শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতায় আগামী দিনে কলেজের ফলাফল আরও ভালো হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category