• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

দেওয়ানগঞ্জে ১০ দিন ধরে নিখোঁজ ১২ বছরের শিশু সাদ

এস এম খোরশেদ / ২৩৮ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

জামালপুরের দেওয়ানগঞ্জে সাহল রহমান সাদ (১২) নামে এক শিশু গত ৩০ জুন থেকে নিখোঁজ রয়েছে, পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে পরিবার ।

নিখোঁজ সাহল রহমান সাদ দেওয়ানগঞ্জ বাজার এলাকার বাসিন্দা দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের ছেলে। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল গাঢ় খয়েরি/কালো রঙের পাঞ্জাবি-পায়জামা এবং মাথায় গোল টুপি।

পরিবারের সদস্যদের দাবি, ঘটনার পরপরই বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে এবং স্থানীয় জনপ্রতিনিধিদেরও অবহিত করা হয়েছে। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শিশুটির সন্ধান না মেলায় পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

শিশুটির স্বজনরা প্রশাসনের প্রতি দ্রুত ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অনুসন্ধান এবং উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তারা সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেছেন।

যদি কোনো ব্যক্তি সাহল রহমান সাদের অবস্থান সম্পর্কে তথ্য জানেন বা তাকে কোথাও দেখে থাকেন, তাহলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে ০১৭১৭-২৬৩৩১১ ও ০১৬১৮-১০৪২১৫

এই বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, আমরা সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশর বিভিন্ন জায়গায় অবহিত করা হয়েছে ও শিশু সাদ এর ছবি বিভিন্ন স্থানে পাঠিয়েছি, খোঁজের চেষ্টা চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category