• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

জামালপুরে মৎসজীবি পরিবারের বাড়িঘর ভাংচুর, জামিনে এসে প্রাণ নাশের হুমকি

শফিকুল ইসলাম বিপুল / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

মৎসজীবি পরিবারের পৈত্রিক সূত্রে পাওয়া ভোগ দখলীয় জমি নিজেদের দাবি করে গভীর রাতের দেশীয় অস্ত্র নিয়ে বসতঘর ভাংচুরের মামলায় জামিনে বেরিয়ে ভিটা বাড়ি থেকে উচ্ছেদ, এলাকা ছাড়া ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী ও ভূক্তভোগী পরিবার।

গতকাল বুধবার সকাল ১১ টায় জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিযনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভূক্তভোগী শফিকুল ইসলাম বলেন, আমাদের পারিবারিক ভাবে পাওয়া পৈত্রিক ভিটা নিজের দাবি করে সাদ্দাম হোসেন ও আব্দুর রাজ্জাক গংরা গত ৬ সেপ্টেম্বর রাত দেড়টায় একদল লোকজন সহ দেশীয় অস্ত্র ও পেট্রোল নিয়ে আমাদের বাড়িতে ডুকে। এ সময় তারা ঘরে পেট্রোল দেয়ার সময় পেট্রোলের গন্ধ পেয়ে বাইরে রেবিয়ে এলে তারা হামলা চালায়।

এ সময় ৫ টি বসতঘর ভেঙ্গে মাটির সাথে গুড়িয়ে দেয়। হামলা করে একজন মহিলা সহ ৫ জনকে আহত করে। এরপর ঘরে থাকা স্টীলের মালমারি ভেঙ্গে প্রায় ৩ ভরি স্বর্ণলংকার, ১ লক্ষ ৯০ হাজার টাকা নিয়ে যায়। এছাড়া নদীতে মাছ ধরার জাল নিয়ে যায়। মৎসজীবি পরিবার হিসাবে আমরা জাল দিয়ে নদীতে মাছ ধরে পরিবার নিয়ে চলি।

এই ঘটনায় সরিষাবাড়ি থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ মামলার প্রধান আসামী আমিনুলকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন। এরপর আমিনুল সহ মামলার অন্যান্য ১৭ জন আসামীরা জামিনে বেরিয়ে আসে।

এরপর আবারো হামলা, এলাকা ছাড়াসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। মানববন্ধনে প্রশাসনের সহায়তা কামনা করেন মৎসজীবি পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category