• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

সাবেক সচিব মঞ্জুর উদ্যোগে বিএনপির আলোচনা সভা

স্টাফ রিপোর্টার / ৬৪ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

৯ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৮ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব একেএম ইহসানুল হক মঞ্জুর উদ্যোগে মেলান্দহ উপজেলা সদরে ডাক্তারবাড়ি
প্রাঙ্গণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব এ.কে.এম ইহসানুল হক মঞ্জু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান তালুকদার, দ্য ডেইলি ফ্রন্ট নিউজ পত্রিকার সম্পাদক মো: মেহের উল্লাহ, মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং মেলান্দহ প্রেসক্লাবের সভাপতি মোঃ আযম খান, জাসাস জামালপুর জেলা শাখার সহ-সভাপতি মো: মাসুদুর রহমান, বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সম্বনয়ক জুয়েল আহমেদ।

অনুষ্ঠানে সাবেক সচিব একেএম ইহসানুল হক মঞ্জু বলেন আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশের এক বাঁক সৈনিক। মানুষ বক্তব্য শুনতে চায় না সেবা নিতে চাই, আর সেবা না দিতে পারলে বিএনপির অবস্থান এই অবস্থায় থাকবে না।

আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের একক নেতৃত্বে বিএনপিতে ঐক্যবদ্ধ। আমরা জাতীয়তাবাদী দল (বিএনপি)র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান এবং প্রায়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মহান আল্লাহর কাছে দোয়া কামনা করছি তিনি যেন শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান এবং প্রায়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বেহেশতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। মঞ্জু বলেন আমরা এই দোয়া মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে চাই আমরা যা কিছুই করি মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার উন্নয়নের জন্য কাজ করে যাবো।

আমার ন্যায় আর্দশের উপর ভিত্তি করে রাজনীতি করে মানুষের কল্যাণের জন্য কাজ করে যাবো। আপনারা সবাই আমার সাথে একসাথে কাজ করবেন ইনশাআল্লাহ আমরা কামিয়াবি হবো। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে স্থানীয় পরিষদের নির্বাচনে দলের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। আসুন আমরা তারেক রহমানের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে দেশের মানুষের পাশে থেকে তাদের সেবা করি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলান্দহ পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ রেজাউল করিম রেজা। সঞ্চালনায় ছিলেন মেলান্দহ উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মো: মাসুদুর রহমান মিস্টার।

অনুষ্ঠান শেষে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category