• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

জনগণের ভূমি সেবা জটিলতা নিরসনে সরকার বদ্ধ পরিকর : মঈন খান

দ্য ডেইলি ফ্রন্ট নিউজ ডেস্ক / ২৭ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, নরসিংদী-২ আসনের এমপি ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, জনগনের ভূমি সেবা জটিলতা নিরসনে বর্তমান সরকার বদ্ধ পরিকর। সেই লক্ষে দেশব্যাপী এই ইলেক্ট্রিক সেবার মাধ্যমে ভূমি সেবা চালু করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে নরসিংদীর পলাশে তিন দিন ব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬ এর উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঈন খান বলেন, সেবার নামে শুধু মুখরোচক কথা বললেই হবে না, দেশের আইটি ব্যবস্থা সহজ করে প্রতিটি মানুষের সেবা নেওয়ার প্রক্রিয়াটিও সহজ হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকার আইটির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। তারা আইটির মাধ্যমে অনেক কিছু করেছে, তবে জনগণের জন্য কিছুই সহজ করেনি। পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ এর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাশরুর খান, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন,

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন ভূইয়া সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন প্রমুখ।

ভূমি সেবা মেলা উদ্বোধন শেষে ড. আব্দুল মঈন খান পলাশ বিএডিসি বাসস্ট্যান্ড চত্বরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফ এর চাল, শুকনো খাবার ও ঢেউটিন বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category