• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

বিরোধী দলের এমপিদের জন্য বরাদ্দ ২০ কোটি টাকা : মির্জা ফখরুল

দ্য ডেইলি ফ্রন্ট নিউজ ডেস্ক / ১৫৪ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

বিরোধী দলের সংসদ সদস্যদের আসন প্রতি ২০ কোটি টাকা করে বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, সিটি করপোরেশন এলাকা বাদ দিয়ে বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনি আসনে মসজিদ, গোরস্থান ও ঈদগাহের উন্নয়নকাজে এ বরাদ্দ দেওয়া হয়েছে।

মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐচ্ছিক তহবিল থেকে এ অর্থ মঞ্জুর করা হয়েছে, যাতে বিরোধী দলের প্রতিনিধিত্বকারী এলাকার জনগণও সমানভাবে উন্নয়ন কার্যক্রমের সুফল পায়। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ধর্মীয় ও জনকল্যাণমূলক অবকাঠামোর উন্নয়ন আরও গতিশীল হবে।

মন্ত্রীর বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বিষয়টি নিয়ে নিজের দীর্ঘ সংসদীয় অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রায় চার দশকের সংসদীয় জীবনে তিনি সরকারি ও বিরোধী উভয় ভূমিকায় দায়িত্ব পালন করেছেন। তবে বিরোধী দলের সদস্য থাকাকালে এ ধরনের কোনো বরাদ্দ কখনও পাননি।

স্পিকার বলেন, ‘৪০ বছর আমি এই সংসদে কাটিয়েছি। বিরোধী দলের সদস্যও ছিলাম। একটি কানাকড়িও কোনোদিন পাইনি। পাঁচবার গ্রেপ্তার হয়ে জেলে গিয়েছি। এটুকুই পেয়েছি, অন্য কোনো প্রাপ্তিযোগ হয়নি।

সংসদে মির্জা ফখরুলের ঘোষণাকে বিরোধী দলের নির্বাচনি এলাকাগুলোর উন্নয়নে একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করা হয়। সংশ্লিষ্টদের মতে, এ বরাদ্দ বাস্তবায়িত হলে ধর্মীয় প্রতিষ্ঠান ও জনকল্যাণমূলক স্থাপনার উন্নয়নে বিরোধী দলের প্রতিনিধিত্বকারী এলাকাগুলোও সমান গুরুত্ব পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category