সারাদেশে জলবদ্ধতা নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দলীয় ভাবে স্বেচ্ছা শ্রমে নেতাকর্মীরা বাসা বাড়ি রাস্তাঘাটের পানি নিস্কাসনে খাল ড্রেন পরিস্কার কর্মসূচী গ্রহণ করেছেন। সোমবার সকাল ১১ টায় জামালপুর পৌর শহরের প্রধান পানি জলাধার গবাখাল পরিস্কার কাজ শুরু করেছেন জেলা যুবদল।
যুবদলের উদ্যোগে শতাধিক নেতা কর্মী এবং ২০ হন শ্রমিক খাল পরিস্কার করে পানি নিস্কাসনের কাজ শুরু করেছেন। জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান বগাখাল পরিস্কার কাজের উদ্বোধন করেন।
যুবদল নেতাকর্মীরা ৩০ ফুট প্রশস্ত ১২ কিলোমিটার এই খালটি পরিস্কার করবেন বলে জানান। খালটি কুচুরিপানা ময়লা আর্বজনা ভরে যাওযায় পৌর এলাকার শেখের ভিটা থেকে সিংড়ি বিল হয়ে কেন্দুয়া কালিবাড়ি ঝিনাই নদীতে পানি জলাদার বন্ধ রয়েছে।
খালটি পর্যন্ত পরিস্কার হলে পৌর শহরের পানি নেমে যাবে। জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান বলেছেন, টানা ৪ দিনের বৃষ্টিতে পৌর এলাকায় জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। রাস্তাঘাট তলিয়ে গেছে। বাসা বাড়িতে পানি। এটা প্রাকৃতিক দূর্যোগ তবে সারাদেশে পানি নিস্কাসনের জন্য দলীয় নেতাকর্মীদের কাজ করার নির্দেশনা দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা যুবদলের নেতাকর্মীরা মানুষের দূর্ভোগ নিরসনে কাজ করছি।