জামালপুরের মাদারগঞ্জে জামদহ এলাকা বাসীদের বিগত আওয়ামীলীগ সরকারের আমলে বহু উন্নয়নের ভিড়ে এক বুক ক্ষোভ আর চরম দুর্ভোগ নিয়ে দিন কাটছে ৫ নং জোড়খালী ইউনিয়নের জামদহ গ্রামের মানুষের।
দীর্ঘ ১০টি বছর ধরে এই মাটির রাস্তাটির কোনো খোঁজ নেয়নি প্রশাসন। এখানে প্রায় ১৫০টি পরিবারের বসবাস। প্রতিবার রাস্তা ভাঙলে গ্রামের মানুষ নিজেদের টাকায় তা মেরামত করে। কিন্তু এবারের ভারী বৃষ্টিতে রাস্তাটির কয়েক জায়গায় ধসে গিয়ে যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
এসড়কে এলাকার জনসাধারণের প্রতিদিন যাতায়াতেচরম দুর্ভোগে পড়েছেন রোগী, বৃদ্ধ আর স্কুল পড়ুয়ারা। নিজেদের ঘাটের পয়সা খরচ করে আর কতদিন? এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সু-দৃষ্টি কামনা করে স্থানীয়রা বলেন, প্রশাসন যেন আর চোখ বুঝে না থেকে অতি দ্রুত সরকারি উদ্যোগে এই রাস্তাটি পাকা ও সংস্কারের কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানান।