• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী

Reporter Name / ১২২ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

নিজের করা মন্তব্যের জন্য শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্যদানকালে তিনি বিষয়ে বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।

শিক্ষামন্ত্রী বলেন, আমার ব্যক্তিগত মন্তব্য, সেটি নিয়ে অনেকে আপত্তি করেছেন। সে ব্যাপারে বলতে চাই, আমি কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু বলিনি। যদি কেউ আহত হয়ে থাকে, সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি।

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এ বক্তব্যের পর অধিবেশনে উপস্থিত সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাকে স্বাগত জানান শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে তিনি বলেন, আজ সংসদ ভবনের দিকে ছাত্ররা পরীক্ষা পেছানোর দাবিতে এসেছে। এ ব্যাপারে আমরা অনেক পর্যালোচনা করে দেখেছি। গতকাল ফিজিকস, হিসাববিজ্ঞান এবং যুক্তিবিদ্যা পরীক্ষার সময় বৃষ্টি ছিল। এ কারণেই অনেকেই ভিজেছে এবং পরীক্ষা সঠিকভাবে দিতে পারেনি বলে কমপ্লেইন এসেছে।

মন্ত্রী বলেন, আমরা যদিও সব সময় পর্যবেক্ষণের মধ্যেই ছিলাম। তারপরও এই পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের দাবি এসেছে। ইতোমধ্যে বন্যার কারণে আমরা চিটাগাং বোর্ডের প্রতিটি জেলার পরীক্ষা বন্ধ করে দিয়েছি এবং পুনরায় পরীক্ষা নিতেই হবে।

এহছানুল হক মিলন বলেন, আমরা দেখেছি যে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা আরেকটি প্রশ্নপত্র সেটে যখন আমরা নেবো, ফিজিকস সেকেন্ড পেপার, যুক্তিবিদ্যা ও হিসাববিজ্ঞান সে সময়ে আমরা পুনরায় নেওয়ার ব্যবস্থা করতে পারব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category