• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন হাফিজ উদ্দিন আহমদ

দ্য ডেইলি ফ্রন্ট নিউজ ডেস্ক / ২০ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম, এমপি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দায়িত্ব গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন।

স্পিকার বলেন, “যেদিন আমি স্পিকার হিসেবে শপথ নিয়েছি, সেদিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও শপথ নিয়েছি। একইভাবে ডেপুটি স্পিকারও শপথের সময় অঙ্গীকার করেন যে, কোনো কারণে স্পিকারের পদ শূন্য হলে তিনি স্পিকারের দায়িত্ব পালন করবেন। এটি শপথেরই অংশ।

তিনি জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শারীরিক ও মানসিক অসামর্থ্যের কারণে পদত্যাগ করেছেন। তার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে স্পিকার বলেন, “তিনি অতীতে যেভাবেই নির্বাচিত হয়ে থাকুন না কেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রতি সবসময় সমর্থন ও শ্রদ্ধা প্রকাশ করেছেন। আমি তার সুস্থতা কামনা করছি।”

এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্পিকারের কাছে পাঠানো পদত্যাগপত্রে উল্লেখ করেন, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি জটিলতা এবং সম্প্রতি শনাক্ত হওয়া অটোনমিক নিউরোপ্যাথি রোগের কারণে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালনে শারীরিক ও মানসিকভাবে অক্ষম হয়ে পড়েছেন। দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হওয়ায় তিনি সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন।  পদত্যাগপত্র পাওয়ার পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া নবদায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় তারা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সফল দায়িত্ব পালন, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত রাষ্ট্রের সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category