• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

লুট ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে মিলবে ২ লাখ টাকা পুরস্কার

দ্য ডেইলি ফ্রন্ট নিউজ ডেস্ক / ৩২ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ একটি ইউনিট গঠন করা হয়েছে। এসব অস্ত্রের সন্ধান দিতে পারলে তথ্যদাতাকে ১০ হাজার থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

শনিবার (২৯ আগস্ট) সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গত তিন মাসের অপরাধ পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লুট হওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের একটি বিশেষ ইউনিট কাজ করবে। অস্ত্রের অবস্থান বা তথ্য জানিয়ে উদ্ধারে সহায়তা করলে তথ্যের গুরুত্ব অনুযায়ী ১০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদস্যদের প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোসহ বিভিন্ন প্রয়োজনীয়তার বিষয় তুলে ধরেন কর্মকর্তারা। তাদের এসব চাহিদা পূরণে সরকার কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। ধাপে ধাপে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category