• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ন

নড়াইলে ইজিবাইক চোরচক্রের সক্রিয় তিন সদস্য গ্রেপ্তার

উজ্জ্বল রায়, নড়াইল / ১১ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক অজয় কুমার কুন্ডু’র মধ্য রাতের দুঃসাহসিক অভিযানে ৪টি চোরাই ইজিবাইক একটি চোরাই পাল্সার মোটরসাইকেল ও বিপুল পরিমাণ চোরাই ইজিবাইকের যন্ত্রাংশ উদ্ধারসহ ৩ ইজিবাইক চোরচক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার।

বৃহস্পতিবার (‎২৯ অক্টোবর) মধ্য রাতে ‎অতিরক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমানের নির্দেশনায় ও নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত ওসি অজয় কুমার কুন্ডু’র নেতৃত্বে,এস আই সাগর শিকদার, এসআই শুকান্ত বিশ্বাস, এসআই লিটন, এসআই মঈনুজ্জামান, এসআই মো: রফিকুল ইসলামসহ একটি চৌকস টিম ‎‎বৃহস্পতিবার মধ্য রাতে অভিযান চালিয়ে বাঁশগ্রাম ইউনিয়নের বাঁশগ্রাম উত্তর পাড়ার মো: তোকাম মোল্লার ছেলে চাকরিচুত সেনা সদস্য মিরাজুল ইসলাম ওরফে মিরাজ মোল্লা,‎একই গ্রামের মো: নওশের মোল্লার ছেলে শবুজ মোল্লা ও ‎মো: লিকুল মোল্লার ছেলে রিফায়েত মোল্লাকে আটক করে পুলিশ।

‎পুলিশ সুত্রে জানা যায়,‎ বাঁশগ্রাম উত্তর পাড়ার মিরাজুল ইসলাম ওরফে মিরাজের বাড়িতে অভিযান চালিয়ে ১ টি চোরাই ইজিবাইক ও একটি পাল্সার মোটরসাইকেল এবং চোরাই ইজিবাইকের যন্ত্রাংশ উদ্ধার করা হয়। পরে মিরাজের তথ্য মতে ‎শবুজের বাড়িতে অভিযান চলিয়ে ১ টি ইজিবাইক ‎এবং মিরাজ ও শবুজের তথ্য মতে একই গ্রামের রিফাতের বাড়িতে অভিযান চালিয়ে ২ টি ইজিবাইক ও ইজিবাইকের বিপুল পরিমাণ যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। এদিকে অভিযান শেষে পুলিশ সদস্যসহ তদন্ত ওসি অজয় কুমার কুন্ডু উদ্ধারকৃত ইজিবাইক নিজে চালিয়ে থানায় নিয়ে এসে বীরত্বের পরিচয় দেন।

যেটা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পুলিশ আরো জানায়,মধ্য রাত থেকে পুলিশ অভিযান চালিয়ে ৪টি ইজিবাইক,১টি পালসার মোটরসাইকেল ও বিপুল পরিমাণ ইজিবাইকের যন্ত্রাংশ উদ্ধারসহ চোর চক্রের ৩ সক্রিয় সদস্যকে আটক করতে সক্ষম হয়। এদিকে ইজিবাইক চক্রের সদস্যরা চোরাই ইজিবাইক নিজের আওতায় নেয়ার ৫ মিনিটের মধ্যেই চোরাইকৃত ইজিবাইকের কালার চেঞ্জ করে ফেলেন এবং মোটরসাইকেলের চ্যাচিজ নাম্বার খুদায় করে চেঞ্জ করে ফেলে চোর চক্রের এই সদস্য’রা।

পরে বিভিন্ন যায়গায় সিন্ডিকেটের মাধ্যমে বিক্রি করে চোর চক্রের সদস্য’রা। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল সরয়ার আটকের সত্যতা শিকার করে বলেন,৩ জন ইজিবাইক চোরচক্রের সক্রিয় সদস্যকে আটকসহ ৪টি ইজিবাইক,১টি পাল্সার মোটরসাইকেল ও ইজিবাইকের বিপুল পরিমাণ যন্ত্রাংশ উদ্ধার করা হয়। আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category