২৫ জুন বৃহস্পতিবার ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়েছে জামালপুর রেসিডেন্সিয়াল মডেল কলেজের মিলনায়তনে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রম্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস- চ্যান্সেলর প্রফেসর এ. কে.এম. জাওয়াদুল হক।
বিশেষ অতিথি ছিলেন ব্রম্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ জোবাইদুল ইসলাম, দি ডেইলি ফ্রন্ট নিউজের সম্পাদক ও সাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মেহের উল্লাহ, জামালপুর রেসিডেন্সিয়াল মডেল কলেজের নির্বাহী কমিটির সভাপতি সুলতান মাহমুদ খান।
উদ্বোধন করেন কলেজের একাডেমিক পরিচালক জিল্লুর রহমান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ সুলতান মাহমুদ, এছাড়াও
কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হামিদুল ইসলাম, জীব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মনিরা খাতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন।
২০২৬ সালে ১৬৯ জন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরিক্ষায় অংশগ্রহণ করবে। পরিশেষে সকল পরিক্ষার্থীদের জন্য দোয়ার আয়োজন করা হয় এবং প্রকাশিত ম্যাগাজিনে মোড়ক উন্মোচন করা হয়।