• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

মাদারগঞ্জে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা, নিষ্কাশনের পথ বন্ধ

আনিছুর রহমান আইয়ুব / ১২৪ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

জামালপুরের মাদারগঞ্জে জোরখালী মোসলেমাবাদ এলাকার সংবাদ কর্মী আকাশ মন্ডলের বাড়ির পাশে অতিরিক্ত বৃষ্টির পানি নিষ্কাশনের পথ বন্ধ, সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় রাস্তা ও বসত বাড়ি।

সম্প্রতি জলাবদ্ধতা রোধের উদ্দেশ্যে কিছু ব্যক্তি সরকারি রাস্তার ওপর মাটি ও ইট ফেলে উঁচু বাঁধ (বিট) নির্মাণ করেছেন। এতে বৃষ্টির পানি স্বাভাবিকভাবে চলাচল করতে না পেরে আরও বেশি জমে থাকছে।

ফলস্বরূপ রাস্তা তলিয়ে যাচ্ছে এবং আশপাশের বসতবাড়ি, উঠান ও ঘরবাড়িতে পানি প্রবেশ করে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। শিশু, নারী ও বয়স্ক ব্যক্তিদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করে সেখানে জনসাধারণে যাতায়াতের দুর্ভোগ ও ভোগান্তি নিরসনের আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category