• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ

উমর ফারুক সেলিম / ৬১ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

শেরপুরের শ্রীবরদী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকসসহ অটোভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার চান্দাপাড়া সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান ময়মনসিংহ-৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ।

বিজিবি বলছে, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণজোড়া বিওপির একটি টহল দল সেখানে অভিযান চালায়। সেখানে চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় কসমেটিকস পাচারের চেষ্টা করছিল। এ সময় একটি অটোভ্যানসহ বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকস এবং একটি অটোভ্যান জব্দ করা হয়।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। জব্দ করা কসমেটিকসের বাজারমূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ বলেন, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি ২৪ ঘণ্টা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোরতা অব্যাহত থাকবে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category