• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

শ্রীবরদী সীমান্তে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় সাবান জব্দ

উমর ফারুক সেলিম / ৬৯ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৬ লাখ টাকা মূল্যের ভারতীয় জনসন সাবান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের ডুমুরতলা সীমান্ত এলাকায় ওই অভিযান পরিচালনা করে কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, রবিবার ভোর ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির আওতাধীন কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির একটি টহলদল ডুমুরতলা এলাকায় অভিযান পরিচালনা করে। ওইসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কার্টনভর্তি ভারতীয় জনসন সাবান ফেলে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে কার্টনভর্তি এসব ভারতীয় সাবান জব্দ করেন। জব্দকৃত সাবানের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৬ লাখ টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category